# অ্যামেরিকার ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়াল

- Link: https://channelone.news/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/
- Published: ২০২৬-০৮-২০T২০:২৮:৩৪+০৬:০০
- Author: akm zakaria

**অ্যামেরিকার মোট সরকারি ঋণ প্রথমবারের মতো ৪০ ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুদ পরিশোধ করতে গিয়ে ব্যয় যেভাবে হু হু করে বাড়ছে, সে
তুলনায় করছাড়ের কারণে রাজস্ব আদায় অনেক কম হচ্ছে। ফলে এক বড় আর্থিক সংকটের শঙ্কা করছেন
অর্থনীতিবিদরা।

অ্যামেরিকার অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক নগদ অর্থ ও ঋণস্থিতি বিবরণী অনুযায়ী, 
গত মঙ্গলবার সরকারি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৪ হাজার ৭০০ কোটি ডলার। এর মধ্যে
জনগণের কাছে থাকা ট্রেজারি সিকিউরিটিজের পরিমাণ ৩২ দশমিক ২৬৬ ট্রিলিয়ন ডলার ও সরকারের
বিভিন্ন সংস্থার ঋণ ৭ দশমিক ৭৮২ ট্রিলিয়ন ডলার।
