# ইউটিউব: ভিডিওর ভিউ গণনা পদ্ধতি পরিবর্তন

- Link: https://channelone.news/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6/
- Published: ২০২৬-০৮-২১T১৬:৩৩:৪৩+০৬:০০
- Author: akm zakaria

**সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও
শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

এখন থেকে কোনো ইউজার ভিডিও চালু করার সঙ্গে সঙ্গেই সেটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। 
একইভাবে, কোনো ব্যবহারকারী লাইভ স্ট্রিমে প্রবেশ করলেই সেটিও ভিউ হিসেবে গণনা করা হবে।

এই পরিবর্তনের ফলে ইউটিউবের সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতি ‘শর্টস’-এর ভিউ গণনার পদ্ধতির
সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

প্রতিদ্বন্দ্বী টিকটক ও ইনস্টাগ্রামও একই ধরনের পদ্ধতিতে ভিউ গণনা করে থাকে।

২৪ অগাস্ট থেকে নতুন নিয়মটি কার্যকর হবে। কনটেন্ট ক্রিয়েটরদের মতামতের ভিত্তিতে এই 
সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।
