# ইসলাম ধর্ম গ্রহণের খবর ভিত্তিহীন: কার্লোস

- Link: https://channelone.news/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf/
- Published: ২০২৬-০৮-২০T২০:০৩:৩৭+০৬:০০
- Author: akm zakaria

**সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া, ইসলাম ধর্ম গ্রহণের
খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ 
পড়তে দেখাটা সত্যিই চমৎকার এক অভিজ্ঞতা। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে গুঞ্জন চারপাশে
ঘুরছে, তা সত্য নয়।’

২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান লেফটব্যাক জানান, পারিবারিক ও সামাজিক বৈচিত্র্যকে
সম্মান জানাতেই একাধিক রীতিতে সোহাইলা তাহিরির সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের সদস্যরা ক্যাথলিক। তাদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যেমন
আয়োজন ছিল, তেমনই আমার মরোক্কান স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের কথা 
মাথায় রেখে সেই ধর্মীয় রীতিও রাখা হয়েছিল।’
