# একীভূত ৫ ব্যাংকের পরিস্থিতি পাল্টাবে ১ সেপ্টেম্বর

- Link: https://channelone.news/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/
- Published: ২০২৬-০৮-২৫T১৬:০৪:০৮+০৬:০০
- Author: akm zakaria

**সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না। আগামী ১ সেপ্টেম্বর
থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

মঙ্গলবার (২৫ অগাস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের
চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন।
তখন এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
