# ওড়িশা উপকূলে জাহাজডুবি, জীবিত উদ্ধার ২

- Link: https://channelone.news/%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf/
- Published: ২০২৬-০৮-২৩T১০:৫৭:৫০+০৬:০০
- Author: akm zakaria

**বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে সিঙ্গাপুরগামী একটি কার্গো 
জাহাজ ডুবে গেছে। ভারতের কোস্ট গার্ডের অভিযানে তাদের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা
হয়েছে।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২২ অগাস্ট) ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের
মধ্যে ২০ চায়নার, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক
টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।

দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।
