# জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি

- Link: https://channelone.news/%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af/
- Published: ২০২৬-০৮-২৮T১৭:১৪:৩৭+০৬:০০
- Author: akm zakaria

**জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম এবং সাধারণ 
সম্পাদক হয়েছেন আরাফাত আলী রাজু।

শুক্রবার (২৮ অগাস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভোটগ্রহণ হয়। 
এ সময় নির্বাচনে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে ভোটগ্রহণকে
কেন্দ্র করে বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে তাসনোভা হোসেন, যুগ্ম সম্পাদক পদে জোবায়ের আহমেদ,
সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে রকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক
মাসুদ রানা, দপ্তর সম্পাদক পদে আবরার জাহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক 
আমিরুল ইসলাম, আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক চপল রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, আশিকুজ্জামান
আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল
ও মোশফিকুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।
