# পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

- Link: https://channelone.news/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81/
- Published: ২০২৬-০৮-২৮T১৫:৩৭:৪৫+০৬:০০
- Author: akm zakaria

**চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরে পদ্মা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

শুক্রবার (২৮ অগাস্ট) দুপুর দেড়টার দিকে মরা পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত
করেছেন সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন।

ওসি জানান, দুপুরে একসঙ্গে ৫ শিশু গোসলে নেমে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা 
বিষয়টি টের পেয়ে খোঁজাখুজি করতে থাকলে একে একে ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা
সবাই চরচাকলা গ্রামের বাসিন্দা।

একসঙ্গে ৫ শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোক আহাজরিতে ভারি হয়ে
উঠেছে এরাকার পরিস্থিতি।
