# ‘সরকার বাবাকে মেরে ফেলতে চায়’

- Link: https://channelone.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%a4/
- Published: ২০২৬-০৮-২৮T২২:৪৫:৩০+০৬:০০
- Author: akm zakaria

**লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান ২য় টেস্টের লাঞ্চ ব্রেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ২ ছেলে সুলেমান ও কাসিম খানের সঙ্গে সাবেক ব্রিটিশ
ক্রিকেটার মাইকেল আথারটনের একটি ধারণকৃত সাক্ষাৎকার সম্প্রচার করে স্কাই স্পোর্টস।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

মুহুর্তেই এ নিয়ে তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি,
চলমান টেস্ট থেকে পাকিস্তান দল প্রত্যাহারের হুমকিও দেয়া হয়।

ওই সাক্ষাৎকারে ইমরানের ২ পুত্র অভিযোগ করে বলেন, বাবাকে (ইমরান খান) স্পষ্টতই মেরে
ফেলতে চাইছে পাকিস্তান সরকার।
