# ‘ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম

- Link: https://channelone.news/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/
- Published: ২০২৬-১০-১৭T১৭:১৩:০০+০৬:০০
- Author: Moinul towheed

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেনীর বিশিষ্ট শিল্পোদ্যোক্তা
ও সমাজ সেবক মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম-কে মনোনীত করা হয়। শুক্রবার (১৬ 
অক্টোবর ) ফেনী ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম একজন সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা।
দেশের ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন, ব্যাংক খাত ও শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন সমাজসেবক ও অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
করে দিয়েছেন। এমনকি নিজ উদ্যোগে তিনি স্থানীয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং স্কুল-
কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মৌলভী 
সামছুল করিম কলেজ, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়, আমিন-নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, 
নুরুন নেওয়াজ সেলিম হাফিজিয়া মাদ্রাসা, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, মৌলভী
শামসুল করিম মাদ্রাসা, চেমন আরা আফরোজ এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসাসহ আরও অনেক শিক্ষা
প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক কাজ করেছেন নুরুন নেওয়াজ সেলিম।

বর্তমানে তিনি এনসিসি ব্যাংকের, ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ
লিমিটেড, মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন।

এছাড়াও মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত আছেন বলে
জানা গেছে। যার মধ্যে রয়েছে- সাবেক পরিচালক-ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রি, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড
ইন্ডাষ্ট্রি, আজীবন সদস্য-সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রেসিডেন্ট-
ফেনী জেলা সমিতি চট্টগ্রাম। ইলেক্ট্রো মার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডসহ
তার একাধিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের সুদক্ষ নেতৃত্ব, দীর্ঘ
অভিজ্ঞতা ও দূরদর্শী দিক নির্দেশনায় ফেনী ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন কার্যক্রমকে
আরও গতিশীল, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক
ভূমিকা রাখবে।
