# বাড়ির তালা ভেঙে দেখা গেল কেউ বেঁচে নেই

- Link: https://channelone.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2/
- Published: ২০২৬-০৮-২৩T০৯:০১:৩৩+০৬:০০
- Author: akm zakaria

**রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি
চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

শনিবার (২৩ অগাস্ট) রাতে বাড়ির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের।

পুলিশ জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ
গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়। তবে কী কারণে তাঁদের মৃত্যু
হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনটি ঘিরে রেখেছে সিআইডি ও মহানগর পুলিশ।
