# বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

- Link: https://channelone.news/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95/
- Published: ২০২৬-০৯-০১T১৮:৩৮:৫৪+০৬:০০
- Author: জে আই জাহিদ

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে
হতাশ করবে না।’

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

তিনি বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের 
প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ 
শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

![](https://channelone.news/wp-content/uploads/2026/09/1788264520_1.webp)

সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ডোনাল্ড
ট্রাম্প।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে
এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সব সময় মনে রাখবেন বলেও উল্লেখ
করেন।
