# মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আরও ভয়াবহ নির্যাতন চলছে

- Link: https://channelone.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93/
- Published: ২০২৬-০৮-২৫T২১:১৩:২৭+০৬:০০
- Author: akm zakaria

**মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতন ক্রমেই
ভয়াবহ হয়ে উঠছে বলে জানিয়েছে জাতিসংঘ।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বরাতে মঙ্গলবার (২৫ অগাস্ট)
বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মিয়ানমারের মানবিক পরিস্থিতি
নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। এতে সহিংসতা, 
অর্থনীতি এবং সাধারণ মানুষের দুর্ভোগের মধ্যে যোগসূত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু
বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
