# রাজনৈতিক প্রতিপক্ষের বিনা বিচারে আটক চায় না এইচআরডব্লিউ

- Link: https://channelone.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8/
- Published: ২০২৬-০৮-২৪T১৮:৪৪:১৪+০৬:০০
- Author: akm zakaria

**হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সংস্কারের পরিবর্তে সরকারের নতুন জাতীয় মানবাধিকার কমিশন
বিল বর্তমান অবস্থায় পাস হলে কমিশনটি নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তদন্ত করতে পারবে
না।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

তারা বলেছে, অভিযোগ ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য,
শেখ হাসিনা সরকারের সমর্থক অন্য সাবেক আইনপ্রণেতা এবং আওয়ামী লীগ সরকারের সমর্থক কর্মী,
কর্মকর্তা ও সাংবাদিক।

আবার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্য কয়েকজনের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, 
নির্যাতন ও গুমের মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে। কারও কারও বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগও রয়েছে। যেসব মামলায় কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি, সেসব মামলাতেও
প্রসিকিউশন বারবার জামিনের বিরোধিতা করেছে। নিম্ন আদালত ও জেলা আদালতগুলো ধারাবাহিকভাবে
জামিন প্রত্যাখ্যান করেছে।

এমনকি হাইকোর্ট জামিন দিলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মামলা দিয়ে ওই জামিনের
আদেশ কার্যকর হওয়া ঠেকিয়েছে।
