# সরকারিতে মূল বেতন সর্বোচ্চ বাড়বে শতভাগ

- Link: https://channelone.news/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a/
- Published: ২০২৬-০৮-১৭T১৯:২৬:৪২+০৬:০০
- Author: akm zakaria

সরকারি চাকরির ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর 
সুপারিশ করে, বলা হয়েছে পুরো প্রক্রিয়াটি ২ ধাপে বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে
মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সচিব কমিটির
সর্বসম্মতিতে চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয়েছে।

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

সোমবার (১৭ অগাস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে‘
নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষ উপশিরোনামে নতুন বেতন স্কেল
বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
