# ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড

- Link: https://channelone.news/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/
- Published: ২০২৬-০৮-৩১T১৬:২৬:৪১+০৬:০০
- Author: জে আই জাহিদ

![](https://channelone.news/wp-content/uploads/2026/08/false-note-1-1024x576.jpg)

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় আসামি
শামীম হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের
কারাদণ্ড প্রদান করেছে আদালত।

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

আজ দুপুরে পটুয়াখালী জেলা জজ কোর্টের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এরায় প্রদান
করেন। সাজাপ্রাপ্ত শামীম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার
বাসিন্দা।

​মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা
থেকে ১ লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৭৪
সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার 
তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

​মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ
ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও 
দায়রা জজ এ রায় প্রদান করেন।

​রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার
সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার
মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
