# ২ আসরে ক্ষতি ৪০ কোটি, এ বছর হচ্ছে না বিপিএল

- Link: https://channelone.news/%e0%a7%a8-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%b9/
- Published: ২০২৬-০৮-২০T২১:৫২:৫৫+০৬:০০
- Author: akm zakaria

**জটিলতা পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। গত দুই আসরে বড় অঙ্কের 
ক্ষতির পর এবার বিপিএল আয়োজনের তেমন কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি তামিম
ইকবাল।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

বয়সভিত্তিক তিন দলের নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিতে বৃহস্পতিবার (২০ অগাস্ট) 
সংবাদ সম্মেলনে আসেন তামিম ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। সেখানে
বিসিবি প্রধান বিপিএল নিয়ে এই বার্তা দেন।

এর আগে, বিসিবির দায়িত্ব নিয়েই তামিম জানিয়েছিলেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের পক্ষে
নন তিনি। সেই সিদ্ধান্তে এখনও অনড় আছেন সাবেক এই বাঁহাতি ওপেনার।
