# ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ প্রাণহানি

- Link: https://channelone.news/%e0%a7%a8-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a6%bf/
- Published: ২০২৬-০৮-২০T২০:৫৭:১৫+০৬:০০
- Author: akm zakaria

**মাগুরা পৌর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুটি মোটরসাইকেল
মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

বৃহস্পতিবার (২০ অগাস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মাগুরা রাম নগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) ও মাগুরার
বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রাব্বীর ছেলে নাঈম (৪০)। আহত হয়েছেন বৃষ্টি আক্তার (২৫) 
নামে আরও ১জন। আহত বৃষ্টি আক্তার মাগুরার পশ্চিম রামনগর রিপন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের শিকার
হয়। এ সময় গুরুতর আহত ২ মোটরসাইকেল চালক ও ১ আরোহীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে
পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ চালককে মৃত ঘোষণা করেন।
