# ৩ সচিবের দপ্তর বদল

- Link: https://channelone.news/%e0%a7%a9-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/
- Published: ২০২৬-০৮-২১T২১:৩৩:৩৪+০৬:০০
- Author: akm zakaria

**৩ সচিব পদে রদবদল করেছে সরকার।**

![Advertisement](https://channelone.news/wp-content/uploads/2026/10/NAG_300X250.
png)

এর মধ্যে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন
ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার
বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন
নাগরীকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

শুক্রবার (২১ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ রদবদল
করা হয়।
