# Channel One News

সম্ভাবনার কথা বলে

- Site: https://channelone.news/

## ‘ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম

- Link: https://channelone.news/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/
- Published: ২০২৬-১০-১৭T১৭:১৩:০০+০৬:০০
- Author: Moinul towheed

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেনীর বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজ সেবক মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম-কে মনোনীত করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর ) ফেনী ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম একজন সফল ব্যবসায়ী ও শিল্প […]

## চ্যানেল ওয়ান ডিজিটালে ক্যারিয়ার গড়ুন, আবেদন করবেন যেভাবে

- Link: https://channelone.news/circular/
- Published: ২০২৬-০৯-২২T২১:১৫:০৬+০৬:০০
- Author: mehezad

নিচের লিংকে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক: https://forms.gle/tHb1pdvtR1rAnuw88

## ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

- Link: https://channelone.news/%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%9f%e0%a6%b8-%e0%a7%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/
- Published: ২০২৬-০৯-০২T১৭:৪৬:৫৮+০৬:০০
- Author: জে আই জাহিদ

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড় সুখবর সামনে এনেছেন নির্মাতা রাজকুমার হিরানি। তিনি নিশ্চিত করেছেন যে, ছবির মূল কাস্ট অপরিবর্তিত থাকবে, যদিও সিনেমার গল্প বা চিত্রনাট্য লেখার কাজ এখনো চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরানি জানান, তাদের টিম বর্তমানে গল্প নিয়ে কাজ করছে এবং চিত্রনাট্য নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরেই […]

## দাম কমল এলপি গ্যাসের

- Link: https://channelone.news/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/
- Published: ২০২৬-০৯-০২T১৭:৩০:০৯+০৬:০০
- Author: জে আই জাহিদ

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে সংস্থাটি। এছাড়া সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের […]

## জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

- Link: https://channelone.news/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/
- Published: ২০২৬-০৯-০২T১৭:১৮:১৪+০৬:০০
- Author: জে আই জাহিদ

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার ফলেই দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট ও আমদানিনির্ভরতা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংকট কাটিয়ে দেশকে জ্বালানিতে স্বনির্ভর ও টেকসই ব্যবস্থার দিকে এগিয়ে নিতে বর্তমান সরকার বহুমাত্রিক ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান তিনি। বুধবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের মৌখিক […]

## গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

- Link: https://channelone.news/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0-%e0%a6%b8/
- Published: ২০২৬-০৯-০১T২০:০১:১৯+০৬:০০
- Author: জে আই জাহিদ

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী কাটজ আটক ব্যক্তির পরিচয় বা তাকে কীভাবে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে টাইমস অব ইসরায়েলে উদ্ধৃত এক ইসরায়েলি নিরাপত্তা সূত্রের […]

## ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

- Link: https://channelone.news/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ad-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa/
- Published: ২০২৬-০৯-০১T১৯:৫৮:৫৩+০৬:০০
- Author: জে আই জাহিদ

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার (টেস্ট পরীক্ষা) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষাবোর্ড। একইসঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখও ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান […]

## বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

- Link: https://channelone.news/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95/
- Published: ২০২৬-০৯-০১T১৮:৩৮:৫৪+০৬:০০
- Author: জে আই জাহিদ

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ তিনি বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। সোমবার হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক […]

## চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না: অর্থমন্ত্রী

- Link: https://channelone.news/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95/
- Published: ২০২৬-০৯-০১T১৮:৩০:৪০+০৬:০০
- Author: জে আই জাহিদ

চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস (প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অথমন্ত্রী বলেন, সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না। যেকোনো সরকারি প্রকল্প […]

## ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে : ডিএসসিসি প্রশাসক

- Link: https://channelone.news/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d/
- Published: ২০২৬-০৯-০১T১৮:১৭:৫৮+০৬:০০
- Author: জে আই জাহিদ

ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে এবং যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর চানখারপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় সমন্বিত অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন। প্রশাসক আবদুস সালাম বলেন, অভিযানে প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে […]
