নগরবাউল জেমসের ইতালির রোমের কনসার্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।
প্রতারণা, অর্থ আত্মসাতের মতো অভিযোগ সামনে এসেছে। কনসার্ট শেষে হোটেলের কক্ষ নোংরা করে রেখে যাওয়ার অভিযোগও উঠেছে জেমস ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে।
এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছে। তবে অভিযোগটি জেমসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন তার মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।
বৃহস্পতিবার (২০ অগাস্ট) তিনি সংবাদমাধ্যমকে জানান, যে রুম নিয়ে অভিযোগ; সে রুমে ছিলেন না নগরবাউল।
