back to top
28 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeবিনোদনব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা

ব্যাটমোবাইলে স্কারলেটের স্টান্ট ডাবল, ‘দ্য ব্যাটম্যান ২’ নিয়ে নতুন জল্পনা

Date:

Related stories

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...

গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ...

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক...
spot_img

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’ সিনেমার শুটিং। আর সেখানকার শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ভিডিও ও কয়েকটি ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ ভিডিওতে ব্যাটম্যানের বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইলের যাত্রী আসনে দেখা গেছে হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবলকে।

সম্প্রতি গ্লাসগোর রাস্তায় ব্যাটমোবাইল নিয়ে একটি উচ্চগতির ধাওয়া দৃশ্যের শুটিং করা হয়। সেই দৃশ্যের ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়- ব্যাটমোবাইলের প্যাসেঞ্জার সিটে বসে আছেন স্কারলেট জোহানসনের স্টান্ট ডাবল। সাধারণত দুই আসনের এই গাড়িতে ব্যাটম্যান ছাড়া অন্য কাউকে দেখা যায় না। তবে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রের উপস্থিতির ক্ষেত্রে পাশের আসনটি ব্যবহার করা হয়ে থাকে। এ দৃশ্য প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি ‘দ্য ব্যাটম্যান : পার্ট টু’-তে বড় কোনো চরিত্রে দেখা যাবে স্কারলেট জোহানসনকে?

এখন পর্যন্ত সিনেমা কর্তৃপক্ষ বা স্কারলেট জোহানসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে গুঞ্জন রয়েছে, গথামের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হার্ভি ডেন্টের স্ত্রী ‘গ্লিন্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে তাকে। শুটিং সেটে তার স্টান্ট ডাবলের উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান’-এর এই সিক্যুয়েল পরিচালনা করছেন ম্যাট রিভস। সিনেমাটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories