সরকারি চাকরির ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে, বলা হয়েছে পুরো প্রক্রিয়াটি ২ ধাপে বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সচিব কমিটির সর্বসম্মতিতে চূড়ান্ত প্রতিবেদন তৈরি হয়েছে।
সোমবার (১৭ অগাস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষ উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
