মাগুরা পৌর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (২০ অগাস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাগুরা রাম নগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) ও মাগুরার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রাব্বীর ছেলে নাঈম (৪০)। আহত হয়েছেন বৃষ্টি আক্তার (২৫) নামে আরও ১জন। আহত বৃষ্টি আক্তার মাগুরার পশ্চিম রামনগর রিপন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এ সময় গুরুতর আহত ২ মোটরসাইকেল চালক ও ১ আরোহীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ চালককে মৃত ঘোষণা করেন।
