৩ সচিব পদে রদবদল করেছে সরকার।
এর মধ্যে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
একই সঙ্গে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহা. শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে প্রেসিডেন্টের কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
শুক্রবার (২১ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ রদবদল করা হয়।
