back to top
32 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeবিনোদন১০০ কোটি রুপির ‘স্কাই ভিলা’ গড়ছেন আমির খান, এক ছাদের নিচে থাকবেন...

১০০ কোটি রুপির ‘স্কাই ভিলা’ গড়ছেন আমির খান, এক ছাদের নিচে থাকবেন বর্তমান ও সাবেক দুই পরিবার!

Date:

Related stories

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...

গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ...

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক...
spot_img

বলিউড সুপারস্টার আমির খান শুধু নতুন জীবনই শুরু করেননি, এবার পুরো পরিবারকে এক ছাদের নিচে আনার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। মুম্বাইয়ের অভিজাত পালি হিলে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করছেন বিলাসবহুল একটি ‘স্কাই ভিলা’, যেখানে জায়গা হবে বর্তমান স্ত্রী, সন্তান, মা-বোনের পাশাপাশি সাবেক স্ত্রী ও তাঁদের সন্তানদেরও।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, পুনর্নির্মাণাধীন দুটি আবাসিক ভবনের একাধিক ফ্ল্যাট কিনে বিশাল এই পারিবারিক আবাস গড়ে তুলছেন আমির।

এই পরিকল্পনার সূচনা হয় ২০২৪ সালে, যখন আমিরের দীর্ঘদিনের বাসভবনসংলগ্ন ‘বেলা ভিস্তা’‘মারিনা অ্যাপার্টমেন্টস’ ভেঙে আধুনিক বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০৩০ সালে শেষ হওয়ার কথা থাকা এই প্রকল্পে শুরু থেকেই বড় বিনিয়োগকারী ছিলেন আমির। ‘বেলা ভিস্তা’র ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টির মালিক ছিলেন তিনি। পাশাপাশি ‘মারিনা অ্যাপার্টমেন্টস’-এও ছিল তাঁর একাধিক ফ্ল্যাট।

নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুনর্নির্মিত ভবনে আরও কয়েকটি ফ্ল্যাট কিনতে ১০০ কোটিরও বেশি রুপি বিনিয়োগ করেছেন এই অভিনেতা। এসব ফ্ল্যাট একত্র করে তৈরি হবে বহুতল ‘স্কাই ভিলা’, যেখানে একসঙ্গে বসবাস করতে পারবেন পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যরা।

পরিকল্পনা অনুযায়ী, ভবনের একটি পুরো তলা থাকবে পারিবারিক অনুষ্ঠান, উৎসব ও অতিথি আপ্যায়নের জন্য। ছেলে জুনায়েদ খানের জন্য থাকবে আলাদা একটি তলা। আর আমির নিজে স্ত্রী গৌরী স্প্র্যাট এবং গৌরীর আগের সংসারের ছেলে কুইনকে নিয়ে থাকবেন দুটি তলাজুড়ে।

শুধু বর্তমান সংসারই নয়, এই স্বপ্নের বাড়িতে থাকবেন আমিরের মা জিনাত হুসেন, বোন নিখাত খান ও ফরহাত খান দত্তও। এমনকি সাবেক স্ত্রী কিরণ রাও এবং তাঁদের ছেলে আজাদের জন্যও থাকবে আলাদা একটি অ্যাপার্টমেন্ট। পরিবারকে একসঙ্গে রাখার এই পরিকল্পনাকে বলিউডে বেশ ব্যতিক্রমী হিসেবেই দেখা হচ্ছে।

পুনর্নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমির বর্তমানে কাছাকাছি উইলনোমোনা অ্যাপার্টমেন্টস-এ ভাড়া থাকছেন। সেখানে চারটি ফ্ল্যাট নিয়ে তিনি মা, বোন, ছেলে জুনায়েদ ও আজাদ, স্ত্রী গৌরী স্প্র্যাট এবং কুইনকে নিয়ে বসবাস করছেন।

চলতি বছরের ৫ জুলাই পালি হিলের বাড়িতেই ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে নিবন্ধিত বিয়ে করেন আমির খান ও গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের আগের সংসারের সন্তানরাও। আংটিবদলের সময় আংটি বহনের দায়িত্ব পালন করেন আমিরের ছেলে আজাদ রাও খান এবং গৌরীর ছেলে কুইন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত ও পরে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। নতুন এই ‘স্কাই ভিলা’ প্রকল্প বাস্তবায়িত হলে বলিউডে এটিই হতে পারে সবচেয়ে ব্যতিক্রমী এবং আলোচিত পারিবারিক আবাসগুলোর একটি।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

Advertisement