হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সংস্কারের পরিবর্তে সরকারের নতুন জাতীয় মানবাধিকার কমিশন বিল বর্তমান অবস্থায় পাস হলে কমিশনটি নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তদন্ত করতে পারবে না।
তারা বলেছে, অভিযোগ ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য, শেখ হাসিনা সরকারের সমর্থক অন্য সাবেক আইনপ্রণেতা এবং আওয়ামী লীগ সরকারের সমর্থক কর্মী, কর্মকর্তা ও সাংবাদিক।
আবার নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্য কয়েকজনের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের মতো গুরুতর আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে। কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। যেসব মামলায় কোনও প্রমাণ উপস্থাপন করা হয়নি, সেসব মামলাতেও প্রসিকিউশন বারবার জামিনের বিরোধিতা করেছে। নিম্ন আদালত ও জেলা আদালতগুলো ধারাবাহিকভাবে জামিন প্রত্যাখ্যান করেছে।
এমনকি হাইকোর্ট জামিন দিলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মামলা দিয়ে ওই জামিনের আদেশ কার্যকর হওয়া ঠেকিয়েছে।
