back to top
27 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeখেলাকাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট

কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট

Date:

Related stories

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...

গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ...

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক...
spot_img

চলতি বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগামী বছর গোছালোভাবে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। যে কারণে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন করে করতে যাচ্ছে বিসিবি।

এই টুর্নামেন্ট নিয়ে বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘বাংলাদেশ ফার্স্ট যেটা হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেক কিছু বদলে যাবে। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজির মালিক যারা থাকবে তাদের সম্পৃক্ততা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘পুরো বাংলাদেশব্যাপী খেলা হবে, অনেকগুলো ভেন্যুতে খেলা হবে, অনেক কিছুরই উন্নতি হবে। দেখবেন যে আমাদের অন্যান্য জেলার খেলোয়াড়রা একটু উৎসাহিত হবে। যারা তরুণ খেলোয়াড় আছে তারও অনুপ্রাণিত হবে। আমি আশা করি এই টুর্নামেন্টটা হলে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে।’

টুর্নামেন্টটি কবে মাঠে গড়াবে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি নান্নু। তবে দ্রুতই এই ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ বিস্তারিত তথ্য জানাবে বলে নিশ্চিত করেছেন নান্নু।

এই টুর্নামেন্টটি হবে কাউন্টি ক্রিকেটের আদলে হবে জানিয়ে নান্নু বলেন, ‘এটা হলে বাংলাদেশের ক্রিকেটে একটা উন্নতি হবে। কাউন্টি দলগুলো যেভাবে ওউন করে, যেভাবে চালায়, ঠিক সেই আঙ্গিকে একটা চিন্তাভাবনা করা হচ্ছে। আমার মনে হয় এখান থেকে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে, আঞ্চলিক অবকাঠামোগুলো উপকৃত হবে। ফ্র্যাঞ্চাইজি যারা আসবে তাদেরও দায়িত্ব অনেক বেশি থাকবে।’

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories