চ্যানেল ১-এর ডিজিটাল বিভাগে জেলা প্রতিনিধি পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
জেলা প্রতিনিধি (ডিজিটাল বিভাগ)
আবেদনের যোগ্যতা ও দক্ষতা
প্রার্থীর নিম্নোক্ত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে:
- শুদ্ধ বাংলা উচ্চারণ ও সাবলীল, স্মার্ট বাচনভঙ্গি থাকতে হবে।
- লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
- মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ দ্রুত পাঠানোর দক্ষতা থাকতে হবে।
- স্টোরিটেলিং ও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে।
- ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।
- ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে।
- মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
- বয়সসীমা: ৩০ বছর।
যেসব এলাকায় প্রতিনিধি নেওয়া হবে
দেশের বিভিন্ন জেলা ছাড়াও নিম্নোক্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও সমুদ্রবন্দর এলাকায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে:
- বেনাপোল স্থলবন্দর (যশোর)
- হিলি স্থলবন্দর (দিনাজপুর)
- তামাবিল স্থলবন্দর (সিলেট)
- টেকনাফ স্থলবন্দর (কক্সবাজার)
- মোংলা বন্দর
- সৈয়দপুর
- ভালুকা
- ভৈরব
আবেদনের নিয়ম
আবেদন করতে প্রার্থীদের CV-এর পাশাপাশি ১ মিনিটের একটি অ্যাসাইনমেন্ট/লাইভ ভিডিও পাঠাতে হবে।
ভিডিওতে প্রার্থীকে নিজের পরিচয়, সংশ্লিষ্ট অভিজ্ঞতা এবং রিপোর্টিং দক্ষতার সংক্ষিপ্ত উপস্থাপন করতে হবে।
আবেদনের শেষ সময়
১৫ সেপ্টেম্বর ২০২৬

