HomeUncategorized‘ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম

‘ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম

Date:

Related stories

চ্যানেল ওয়ান ডিজিটালে ক্যারিয়ার গড়ুন, আবেদন করবেন যেভাবে

নিচের লিংকে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক: https://forms.gle/tHb1pdvtR1rAnuw88

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...

গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ...
spot_img

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেনীর বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজ সেবক মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম-কে মনোনীত করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর ) ফেনী ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

Advertisement


বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম একজন সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। দেশের ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন, ব্যাংক খাত ও শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন সমাজসেবক ও অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এমনকি নিজ উদ্যোগে তিনি স্থানীয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং স্কুল-কলেজ প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মৌলভী সামছুল করিম কলেজ, নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়, আমিন-নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুন নেওয়াজ সেলিম হাফিজিয়া মাদ্রাসা, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, মৌলভী শামসুল করিম মাদ্রাসা, চেমন আরা আফরোজ এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসাসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জনকল্যাণমূলক কাজ করেছেন নুরুন নেওয়াজ সেলিম।


বর্তমানে তিনি এনসিসি ব্যাংকের, ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মৌলভী শামসুল করিম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন।


এছাড়াও মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত আছেন বলে জানা গেছে। যার মধ্যে রয়েছে- সাবেক পরিচালক-ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি, আজীবন সদস্য-সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রেসিডেন্ট-ফেনী জেলা সমিতি চট্টগ্রাম। ইলেক্ট্রো মার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডসহ তার একাধিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিমের সুদক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা ও দূরদর্শী দিক নির্দেশনায় ফেনী ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধন এবং উচ্চ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories