বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ভারতের কোস্ট গার্ডের অভিযানে তাদের মধ্যে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২২ অগাস্ট) ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ চায়নার, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।
দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে।
