পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন ড. উজমা খান অভিযোগ করেছেন, কারাগারে তার ভাইকে চোখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর তিনি গণমাধ্যমকে জানান, ইমরান খান তাকে বলেছেন— তার চোখ বেঁধে রাখা হয়েছিল এবং তার ওপর অন্যায় নির্যাতন চালানো হচ্ছে।
