পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবেই দায়িত্ব নিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মাদ আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ অগাস্ট) সচিবালয়ে আইনমন্ত্রী এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, এক্ষেত্রে আইনের কোন ব্যত্যয় ঘটেনি। আইন মেনেই শপথ পড়েছেন তিনি। সরকার যা করেছে, আইন ও সংবিধান মেনেই করেছে।
