back to top
31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeবাংলাদেশরাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

Date:

Related stories

একীভূত ৫ ব্যাংকের পরিস্থিতি পাল্টাবে ১ সেপ্টেম্বর

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকছে না।...

‘দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেই দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে সাংবিধানিকভাবেই...

‘গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর দেয়া গুমের...

রাজনৈতিক প্রতিপক্ষের বিনা বিচারে আটক চায় না এইচআরডব্লিউ

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সংস্কারের পরিবর্তে সরকারের নতুন জাতীয়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মো. সাইফুল (৩৫) নামে...
spot_img

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।

Advertisement

মঙ্গলবার (২৫ অগাস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তাঁরা স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

Advertisement