HomeUncategorizedরাজপথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ কলকাতা

রাজপথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ কলকাতা

Date:

Related stories

‘ফেনী ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে মনোনীত হলেন মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মনোনীত হয়েছেন ফেনীর...

চ্যানেল ওয়ান ডিজিটালে ক্যারিয়ার গড়ুন, আবেদন করবেন যেভাবে

নিচের লিংকে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করা বাধ্যতামূলক: https://forms.gle/tHb1pdvtR1rAnuw88

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...
spot_img

পুলিশের পোশাক পরার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা। লিখিত পরীক্ষা হয়েছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা শেষ। এরপর সাক্ষাৎকারও দিয়েছেন। তবু হাতে আসেনি নিয়োগপত্র। সময় গড়িয়েছে, সামনে এসেছে দুর্গাপূজা। এবার আর অপেক্ষা না করে চাকরির ফল প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার চাকরিপ্রার্থী এই মিছিলে অংশ নেন।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সাক্ষাৎকার শেষ হওয়ার পরও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

সোমবারের মিছিলে চাকরিপ্রার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার। সেখানে লেখা ছিল, ‘এবার পূজায় উর্দি চাই’ এবং ‘অপেক্ষা আর করছি না, রেজাল্ট ছাড়া যাচ্ছি না।’

চাকরিপ্রার্থীদের দাবি, দ্রুত চূড়ান্ত ফল প্রকাশ করে দুর্গাপূজার আগেই নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।

চাকরিপ্রার্থীদের বিশাল মিছিল ও বিক্ষোভের কারণে ধর্মতলা চত্বর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories