back to top
27 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
HomeUncategorized১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড

১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের কারাদণ্ড

Date:

Related stories

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নির্মাতার বড় সুখবর

বহুল প্রতীক্ষিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে একটি বড়...

দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত...

জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

বিগত সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রাখার...

গাজায় হামাসের জ্যেষ্ঠ সদস্য আটকের দাবি ইসরায়েলের

গাজা সিটিতে সামরিক অভিযান চালানোর সময় হামাসের এক জ্যেষ্ঠ...

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক...
spot_img

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ১ লাখ টাকার জাল নোট উদ্ধার মামলায় আসামি শামীম হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

আজ দুপুরে পটুয়াখালী জেলা জজ কোর্টের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এরায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত শামীম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার বাসিন্দা।

​মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে ১ লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

​মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন।

​রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories